মাঝ আকাশে তেল লিক, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানে ধরা পড়ল ত্রুটি, যার জন্য করাতে হল জরুরি অবতরণ। আজ বুধবার দিন বিমানটি দিল্লি থেকে নিউ জার্সির নেওয়ার্কের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যে কারণে সুইডেনের স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান।

এই বিমানে ছিল প্রায় ৩০০ জন যাত্রী। পরে জানা যায়, এয়ার ইন্ডিয়ার ওই বিমান থেকে তেল লিক হওয়ার কারণে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সমস্ত যাত্রীরা এখন নিরাপদ। তবে কোনও রকম অঘটন যাতে না ঘটে, তার জন্য সুইডেনের স্টকহোম বিমানবন্দরে প্রচুর সংখ্যক ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল।

Comments (0)
Add Comment