স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) রাতে (বাংলাদেশ সময় সোমবার ২৯ আগস্ট সকালে) এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ (এলএপিডি) এ কথা জানায়। তাদের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
এর আগে, ‘গুলির খবর’ পেয়েই এয়ারপোর্টে ছুটে যায় পুলিশ। তারা নিরাপদে সরিয়ে দেয় লোকজনকে। এমনকি গুলির খবরে এয়ারপোর্টের সবগুলো অ্যারাইভাল ও ডিপারচার এলাকা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণের জন্য স্থগিত করে দেওয়া হয় ফ্লাইটও।
লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহর। শহরটির এয়ারপোর্টও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম।