বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও শফিকুল আজিমের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার বিকেলে রাজধানীর বিমানের প্রধান অফিস বলাকা ভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন সাকিব।
বিষয়টি বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের সাকিব আল হাসান বিমানের বলাকা ভবনে। পৌঁছান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি তাকে নিয়ে কেক কাটেন বিমানের সিইও ও কর্মকর্তারা। এ সময় বিমানের পরিচালক ও মহাব্যব&স্থাপকরা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান জানায়, সাকিব আল হাসান বিমানের ক্রিকেট দলের এক সময় সদস্য ছিলেন। সাক্ষাৎকালে সাকিব আল হাসানের সঙ্গে বিমানের ক্রিকেট টিমের উন্নয়ন ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়।