মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান!

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ আকাশে উড়তে উড়তে হঠাৎই জনবহুল অঞ্চলে ভেঙে পড়ল গ্লাইডার বিমান৷

গতকাল বৃহস্পতিবার বহবাওড্ডা বিমান স্ট্রিপ থেকে উড়ান নেওয়ার পরে ধানবাদ শহরের উপরে আকাশে ঘুরে বেড়াচ্ছিল বিমানটি৷ হঠাৎই দুর্ঘটনা৷ দেখতে না দেখতেই বিমানটি এসে ভেঙেপড়ল বীরসা মুণ্ডা পার্কের কাছে অবস্থিত একটি বাড়ির ছাদে৷

তবে বিমানটিতে আগুন ধরে না যাওয়ায় ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি৷ ঘটনায় বিমান চালক এবং বিমানে থাকা একজন যাত্রী আহত হয়েছেন৷ উভয়কে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তবে তাঁদের অবস্থা এখন আশঙ্কাজনক।

সূত্র: নিউজ ১৮ বাংলা

 

Comments (0)
Add Comment