আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

সাবেক পর্ন অভিনেত্রী স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার নিউইয়র্কে পৌঁছান তিনি, আজ মঙ্গলবার ম্যানহাটনের আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে তার।

 

এপির প্রতিবেদনে জানানো হয়েছে, নিউইয়র্কের আদালতে হাজিরা দিতে ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্লোরিডা ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পর্ন অভিনেত্রীকে ঘুষ দেয়ার অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। বলা হয়, ২০০৬ সালে তার সঙ্গে যৌন সম্পর্ক হয় স্টরমির। পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মোটা অঙ্কের ঘুষ দিয়ে ড্যানিয়েলসকে এ বিষয়ে চুপ থাকতে বলা হয়। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

 

Comments (0)
Add Comment