জানা যায়, গত রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটির ভিডিও। শুধু কণ্ঠই দেননি গানের মডেলও হয়েছেন এই দুই শিল্পী।
উল্লেখ্য এই গানের ভিডিওর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি কোন কাননের ফুল’ গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন শোভন। ভিডিওটি পরিচালনা করেছেন প্রতাপ ঘোষ।
ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির শুটিং হয়েছে হাওড়ার জমিদার বাড়ি, গঙ্গা, কলকাতার পথে-ঘাট ও শেয়ালদহ রেল স্টেশনের বিভিন্ন জায়গায়।অাসছে ঈদুল আজহা উপলক্ষ্যেই বাজারে আসছে গানটি।