প্রতিযোগিতাটির আরেক বিচারক সংগীতশিল্পী পার্থ বড়ুয়া বলেন, ‘পুরো প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করে ভালো লেগেছে। প্রতিযোগিতার মূল বিষয় ছিল, সবাই দলগতভাবে যুদ্ধ করা। প্রতিটি দলেই ছিলেন একজন করে টিম লিডার বা আইকন সিঙ্গার।’ এই প্রতিযোগিতার আরেক বিচারক শাকিলা জাফর।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি বিভাগ থেকে অংশ নিয়েছিলেন প্রায় ১২ হাজার প্রতিযোগী। বিভাগের নামের সঙ্গে যুক্ত করে আটটি নামে নামকরণ হয়েছিল দলগুলোর। বিভিন্ন ধাপ অতিক্রম করে এখন ফাইনাল রাউন্ডে লড়বে ঢাকা ঢোলকস ও খুলনা খঞ্জনিস। এ দুটি দলের আইকন সিঙ্গার হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া ও সাব্বির। দুই দলে আইকন সিঙ্গার ছাড়াও লড়বেন চারজন করে প্রতিযোগী।
এ আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে আছে টানা ছয়বার বাংলাদেশের সেরা ও বিশ্বখ্যাত পানীয় ব্র্যান্ড ‘সেভেনআপ’। পাওয়ার্ড বাই কুড়কুড়ে। অ্যাওয়ার্ড পার্টনার ট্রান্সকম ডিজিটাল। রেডিও পার্টনার এবিসি রেডিও। আজকের গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।