ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে গুরুত্বপূর্ণ টস জিতে নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে কোন দ্বিধা না করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দাসুন শানাকা।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বড় মঞ্চে টস জিতলে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানান, তিনিও ব্যাট করতেই চাইতেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।

এদিকে ফাইনালের আগে দুই দলেই এসেছে চোটের হানা। ইনজুরির কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেছেন স্পিনার মাহেশ থিকসানা। অন্যদিকে বংলাদেশের বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচে রান তাড়া করতে গিয়ে চোটে পড়েন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফলে দুই দলই আজই মাঠে নেমেছে একাদশে পরিবর্তন নিয়ে।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও দুশান হেমান্ত।

Comments (0)
Add Comment