আমিরাত থেকে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

গতকাল সোমবার দেশে ফিরেছেন তিনি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ ও ওভারহল প্লান্ট পরিদর্শন করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুই সফরসঙ্গীসহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

Comments (0)
Add Comment