শাহাজালালে বিদেশী সিগারেটসহ পাকিস্তানী নাগরিক আটক

মার্চ ০৭, ২০১৫ : হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২৫ কার্টন বিদেশী সিগারেটসহ মো. বেলায়েত হোসেন (৫০) নামে এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, শনিবার সকালে বেলায়েত পাকিস্তান থেকে শারজা হয়ে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তাকে চেকিংয়ের সময় তার লাগেজ থেকে অবৈধভাবে নিয়ে আসা বিদেশী সিগারেটগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক বেলায়েতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

Comments (0)
Add Comment