হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। যেখানে তাকে নিয়ে প্রচারিত মিথ্যা সংবাদের কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিশা এটাও জানিয়েছেন, যারা তার ক্ষতি করেছেন তাদের সকলের নাম ফাঁস করবেন।
এই অভিনেত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং হয়। এরপরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল। তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই, যার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ। আর একটা বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নেব না।
সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ।
যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।