চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৮১২ গ্রাম ওজনের সাতটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্বর্ণ বহনকারী যাত্রীকে।
এ ঘটনায় শহিদুল ইসলাম (২৬) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছে এসব সোনা পাওয়া যায়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তারা।
শহিদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ‘আমাদের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে তথ্য ছিল যে ওই ফ্লাইটে করে অবৈধভাবে সোনা আনা হচ্ছে।