শাহজালাল বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এম রায়হান আহমেদ (৪৫) নামে এক যাত্রীর প্যান্টের পকেট ও জুতার ভেতর থেকে ৬ কোটি ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওই যাত্রী ব্যাংকক থেকে ঢাকার বিমানবন্দরে আসার পর রাতে গ্রিণ চ্যানেল থেকে ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

এ ঘটনায় ওই রাতেই বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই যাত্রী রাজধানীর গুলশানের বাসিন্দা। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৭ কেজি ৭৭২ গ্রাম ওজনের ৬৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকালে রায়হান হাসানের শরীর ও জুতা তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment