যুক্তরাষ্ট্রে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিপণিবিতানে গুলিতে হতাহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সন্দেহভাজন ওই ব্যক্তিকে গতকাল শনিবার আটক করা হয়। তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করবে ওয়াশিংটন অঙ্গরাজ্য পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যার দিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন দুজন।ঘটনার পর বন্দুকধারী সটকে পড়ে। তাকে ধরার জন্য ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করা হয়। পুলিশের বিবরণ অনুযায়ী, বন্দুকধারী পুরুষ। বয়স প্রায় ২০ বছর।
হামলার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। কর্তৃপক্ষ বলছে, ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো তথ্য-প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।

Comments (0)
Add Comment