এসএসসি পাসেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাটারিং বিভাগ লোডার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৬ হাজার টাকা বেতন ছাড়াও ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান, উৎসব ভাতা, মেডিক্যাল ইন্স্যুরেন্স সুবিধা (পরিবারসহ), সাপ্তাহিক ২ দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

পদের নাম: লোডার

বিভাগ: ক্যাটারিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অন্যান্য যোগ্যতা: স্টোরের পণ্য গুছিয়ে রাখা, মালামাল গাড়িতে উঠানো নামানোর দক্ষতা। অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: ক্যাটারিংয়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ১৬,০০০ টাকা (মাসিক)

অন্যান্য যোগ্যতা: ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান, উৎসব ভাতা, মেডিক্যাল ইন্স্যুরেন্স সুবিধা (পরিবারসহ), সাপ্তাহিক ২ দিন ছুটি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৪

Comments (0)
Add Comment