সন্দ্বীপ নাজির হাটে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি

রবিবার রাত ৮.৩০ মিনিটে সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ড নাজির হাটে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম রাত ৯ টার সময়  নাজির হাটে পৌঁছে রাত সাড়ে ১০ টায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনতে সামর্থ্য হয়।

পাশাপাশি ঘটনার খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশের একটি টিম  ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়ে তারাও আগুন নিয়ন্ত্রণের কাজ করে। অগ্নিকাণ্ডের স্থানে রাত ১০.২০ মিনিটে বাংলাদেশ নৌ বাহিনীর ১টি টিম এসে আশে পাশের  সবাইকে সড়িয়ে দেয়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো রিমন বনিকের লিজা জুয়েলার্স, আশিকের কোকারিজের দোকান, এরশাদ সওদাগরের হার্ডওয়ারের গুদাম, ও শামীমের মুদির দোকান।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সন্দ্বীপ বিদ্যুৎ বিতরণ বিভাগ দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে কয়েক ঘন্টায় অন্ধকারে থাকে উত্তর সন্দ্বীপের মানুষ।

নাজির হাট ব্যবসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ এভিয়েশন নিউজকে বলেন, রিমন বণিক আমার দোকান থেকে একটি গ্যাস সিলেন্ডার আনে তার দোকানে। সে এ সম্পর্ক অভিজ্ঞ না হয়ে গ্যাসের মুখ উল্টো ভাবে খুললে আগুন চার পাশে ছড়িয়ে পড়লে  মূহুর্তে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত  ষ্টেশন অফিসার মাঈন উদ্দিন বলেন, আমরা ১ ঘন্টা পর্যন্ত আগুন নিভানোর কাজ করছি, প্রাথমিক তথ্য মতে জানতে পেড়েছি একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত, কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে পরে জানাতে পারবো।

Comments (0)
Add Comment