এরই মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড ও মেঘনা ব্যাংক লিমিটেড এর সাথে চুক্তি সম্পন্ন করেছে। শীঘ্রই আরও কয়েকটি ব্যাংকের সাথে চুক্তি করা হবে।
চুক্তি অনুযায়ী, এই আটটি ব্যাংকের সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে নভোএয়ার-এ ইয়াঙ্গুনের টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়াও মিয়ানমার ভ্রমণের জন্য প্যাকেজ ও ভিসা সুবিধাও দিচ্ছে নভোএয়ার।
নভোএয়ার ইয়াঙ্গুনে প্রতি সপ্তাহে রোববার, মঙ্গলবার ও শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে জেট উড়োজাহাজ দিয়ে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।