৫টি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১১৪ জন

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন-২ (সমন্বয়) শাখার ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি পদে বিভিন্ন গ্রেডে ১১৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় রাজস্ব বোর্ড
পদের সংখ্যা: ৫টি
লোকবল নিয়োগ: ১১৪ জন

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৪টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২২টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:৩৫টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/ অফিস সহকারী
পদসংখ্যা: ০৯টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৩৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: প্রতিটি পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৪

Comments (0)
Add Comment