টেলর সুইফটসংগীত তারকা সুইফটের জীবনে ‘হে ক্ষণিকের অতিথি’ হয়ে এসেছিলেন এই ইংলিশ অভিনেতা। টমের জন্যই কেলভিন হ্যারিসের সঙ্গে সুইফট তাঁর সম্পর্কের ইতি টেনে দিয়েছিলেন। যদিও মাত্র তিন মাস টিকেছিল সুইফট-হিডেলস্টোনের প্রেম। গত সেপ্টেম্বরে দুজনের ছাড়াছাড়ি হওয়ার পর প্রিয়াঙ্কার জীবনে এবার অকস্মাৎ ঢুকে পড়লেন টম। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কেউই এ খবর স্বীকার করেননি। তবে এলেন ডিজেনেরেসের শোতে এসে অভিনেত্রী লিয়া মিশেল মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কা আর হিডেলস্টোন প্রেম করছেন। এলেন লিয়াকে প্রশ্ন করেছিলেন হিডেলস্টোনের সঙ্গে প্রেম করবেন কি না। জবাবে লিয়া বলেন, ‘আমার তো সুযোগই নেই। সেটা এখন দখল করে আছে প্রিয়াঙ্কা। ও প্রিয়াঙ্কাকে ভালোবাসে, দুজনের বেশ মাখামাখি চলছে।’ হিন্দুস্তান টাইমস।