- বিয়ের পর বিমানবন্দরে নতুন লুকে নজর কাড়লেন রাশমিকা মান্দানা
ভারতের উদয়পুর-এ জমকালো আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তারা ঐতিহ্যবাহী তেলেগু রীতিতে পারিবারিক পরিমণ্ডলে বিয়ে সম্পন্ন করেছেন।
বিয়ের আয়োজনজুড়ে ছিল দক্ষিণ ভারতের সংস্কৃতির ছাপ। পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে খাবারের মেনু—সবকিছুতেই নিজেদের শিকড়ের প্রতি টান স্পষ্ট ছিল দুই পরিবারের।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন রাশমিকা। সেখানে তিনি প্রথমবারের মতো বিজয়কে নিজের জীবনসঙ্গী হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠান শেষে নবদম্পতির পক্ষ থেকে অতিথি ও উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শুধু তাই নয়, আশপাশে থাকা শিশুদের মধ্যেও আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা গেছে তাদের।
এরই মধ্যে বিয়ের আমেজ না কাটতেই রাশমিকাকে দেখা যায় বিমানবন্দরে। সাদামাটা কিন্তু রুচিশীল সাজে হাজির হয়ে আবারও নজর কাড়েন তিনি। নীল ডেনিমের সঙ্গে মেরুন রঙের জুতো মিলিয়ে তার স্টাইল ছিল বেশ আকর্ষণীয়, যা উপস্থিত ফটোগ্রাফারদের দৃষ্টি কাড়ে।
কাজের দিক থেকেও এই জুটিকে শিগগিরই একসঙ্গে দেখা যেতে পারে ‘রানাবালি’ নামের একটি পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমায়। ছবিটি পরিচালনা করছেন রাহুল সাংকৃত্যায়ন। এতে আরও অভিনয় করেছেন আর্নল্ড ভোসলু, যিনি হলিউড সিনেমা The Mummy-তে অভিনয়ের জন্য পরিচিত।