ঢাকা রুটে বিশেষ কিছু ফ্লাইটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার পরিচালনা করবে ওমান এয়ার

বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের এয়ারলাইন Oman Air ঢাকার নির্দিষ্ট কিছু ফ্লাইটে অত্যাধুনিক Boeing 787-9 Dreamliner পরিচালনার ঘোষণা দিয়েছে। এপ্রিল মাসের ১৬, ২৩ ও ২৯ তারিখে এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালিত হবে।

এয়ারলাইনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাস্কাটভিত্তিক এই সংস্থার ২৮৮ আসনের ড্রিমলাইনারে রয়েছে ৩০টি বিলাসবহুল বিজনেস ক্লাস ও ২৫৮টি ইকোনমি ক্লাস আসন, যা যাত্রীদের জন্য উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বিজনেস ক্লাসে যাত্রীরা পাবেন সম্পূর্ণ শোয়ার উপযোগী (ফ্ল্যাটবেড) আসন, সরাসরি আইল এক্সেস, বড় ব্যক্তিগত স্ক্রিনসহ ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট, প্রিমিয়াম অ্যামেনিটি কিট এবং লাউঞ্জ সুবিধা। অন্যদিকে ইকোনমি ক্লাসে রয়েছে আরামদায়ক সিট, পর্যাপ্ত লেগরুম, আধুনিক বিনোদন ব্যবস্থা, কম শব্দ ও উন্নত কেবিন পরিবেশ, এবং ঐতিহ্যবাহী ওমানি আতিথেয়তা।

এছাড়া এই রুটে বিশেষ প্রোমোশনাল ভাড়াও ঘোষণা করেছে এয়ারলাইনটি। ড্রিমলাইনার ফ্লাইটগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে Muscat হয়ে ইউরোপের বিভিন্ন গন্তব্য—যেমন London, Milan, Rome, Frankfurt, Zurich, Paris, Istanbul ও Moscow-এ সহজ সংযোগ পাওয়া যায়।

পাশাপাশি যাত্রীরা এয়ারলাইনটির ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘Sindbad’-এ যুক্ত হয়ে মাইল অর্জন ও ব্যবহারসহ বিভিন্ন বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় ড্রিমলাইনার সংযোজন যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং আন্তর্জাতিক সংযোগকে শক্তিশালী করবে।

Comments (0)
Add Comment