আকাশপথে অভ্যন্তরীণ রুটের যাত্রী ভোগান্তি চরমে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম বাড়তে থাকায় আকাশপথে ভাড়া অনেক বেড়েছে।

গত এক মাসে জ্বালানির দাম তিনবার বাড়ানো হয়েছে।

ফলে অভ্যন্তরীণ রুটে ঢাকা-সৈয়দপুর বা চট্টগ্রামের টিকিট আগে ৪-৪.৫ হাজার টাকায় পাওয়া গেলেও এখন ৬-৭ হাজার টাকার নিচে নেই।

শেষ মুহূর্তে তা ১০ হাজার টাকাও ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক রুটেও টিকিট ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

যাত্রীরা ক্ষুব্ধ ও হতাশ। চিকিৎসা বা পড়ালেখার প্রয়োজনে নিয়মিত ভ্রমণকারীদের জন্য বাড়তি ভাড়া চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে সাধারণ যাত্রীরা আকাশপথ এড়িয়ে সড়ক বা রেলপথ বেছে নেবেন, যা দীর্ঘমেয়াদে বিমান খাতের জন্য ক্ষতিকর।

ইতোমধ্যে অভ্যন্তরীণ রুটে যাত্রীসংখ্যা কমতে শুরু করেছে। বাড়তি জ্বালানি খরচ ও ইউরোপ-আমেরিকার বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার কারণেও ভাড়া বাড়ছে।

Comments (0)
Add Comment