সৌদি আরবে ৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে গত কয়েকদিনে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

গত ১৭ এপ্রিল রাত থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত মোট ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, যাঁরা সৌদিতে পৌঁছেছেন, তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।

এ পর্যন্ত মোট ৯২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ হাজার ৫৮৭ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৮৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো ৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সবগুলিই প্রাকৃতিক বা স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।

Comments (0)
Add Comment