দুই বছরের মধ্যে চালু হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া ও ঠাকুরগাঁওয়ের বন্ধ থাকা বিমানবন্দর দুটি ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে।
মির্জা ফখরুল আরও জানান, খুব শিগগিরই বিমানবন্দরটির সম্ভাব্যতা যাচাই ও সংস্কার কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যেই এখান থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।