শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আকর্ষণীয় ভাড়ায় আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ
ঢাকা, ২৮ মে ২০২৬:
আন্তর্জাতিক ভ্রমণপ্রেমীদের জন্য আকর্ষণীয় বিমান ভাড়ার অফার ঘোষণা করেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। যাত্রীরা এখন ঢাকা থেকে কলম্বো, মালে, কুয়ালালামপুর, মেলবোর্ন, লন্ডনের হিথ্রো এবং সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে তুলনামূলক সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
প্রকাশিত ভাড়া অনুযায়ী, ঢাকা-কলম্বো একমুখী টিকিটের মূল্য ৪৪ হাজার ৮০০ টাকা এবং রিটার্ন টিকিট ৭৬ হাজার টাকা। ঢাকা-মালে একমুখী ভাড়া ৫২ হাজার ৫০০ টাকা এবং রিটার্ন ভাড়া ৬৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঢাকা-কুয়ালালামপুর একমুখী ভাড়া ৩৮ হাজার টাকা এবং রিটার্ন ভাড়া ৬০ হাজার ৮০০ টাকা। ঢাকা-মেলবোর্ন একমুখী ভাড়া ৮২ হাজার টাকা এবং রিটার্ন ভাড়া ১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। লন্ডনের হিথ্রো গন্তব্যে একমুখী ভাড়া ৮৩ হাজার ৫০০ টাকা এবং রিটার্ন ভাড়া ১ লাখ ৪২ হাজার টাকা। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রিটার্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা।
শ্রীলঙ্কান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের সেবা, নিরাপদ ভ্রমণ এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণকারীরা এখনই টিকিট বুকিংয়ের মাধ্যমে এসব বিশেষ ভাড়ার সুবিধা গ্রহণ করতে পারবেন।
বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য আগ্রহীরা ০৯৬১২-২২৪৪৬৬ হটলাইনে অথবা ০১৩৩৫-১৯৮৮০০ থেকে ০১৩৩৫-১৯৮৮১২ নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকার বাংলামোটরের রহাত টাওয়ার (লেভেল-২), ১৪ সোনারগাঁও রোডে অবস্থিত।
তবে ভাড়া, কর ও আসন প্রাপ্যতা সময়ভেদে পরিবর্তিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।