আমস্টারডামগামী যাত্রীদের জন্য বিশেষ অফার দিল Thai Airways
থাইল্যান্ডের জাতীয় বিমান সংস্থা Thai Airways আমস্টারডামগামী যাত্রীদের জন্য নতুন একটি বিশেষ সুবিধা ঘোষণা করেছে। নির্ধারিত সময়ে টিকিট বুক করলে যাত্রীরা বিনামূল্যে ৪০০ থাই বাত মূল্যের GrabGifts Card পাবেন, যা সুবর্ণভূমি বিমানবন্দরে যাতায়াতের রাইডে ব্যবহার করা যাবে।
এয়ারলাইনসটির তথ্য অনুযায়ী, এই অফারটি শুধুমাত্র TG936 ফ্লাইটের যাত্রীদের জন্য প্রযোজ্য। অফারের আওতায় টিকিট বুকিং করা যাবে ২৭ মে থেকে ২৯ জুলাই ২০২৬ পর্যন্ত। আর ভ্রমণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।
এছাড়া, যাত্রীদের যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে বুকিং সম্পন্ন করতে হবে। প্রদান করা GrabGifts Card-এর মেয়াদ থাকবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
এয়ারলাইনসটি জানিয়েছে, যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিস্তারিত তথ্য ও টিকিট বুকিং করা যাবে Thai Airways বুকিং পেজ থেকে।