শেষের পথে নিরবের ‘বালা’

ঢালিউডের নায়ক নিরবের ‘বালা’ ছবির কাজ প্রায় শেষের পথে। ভারতের বিভিন্ন লোকেশনে হিন্দি ভাষায় নির্মিতব্য এই ছবির কাজ আশি ভাগ শেষ হয়েছে এরই মধ্যে। পুরোদমে শুটিং চলছে ছবিটির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সব তথ্য দিলেন নিবর।

১৬ সেপ্টেম্বর থেকে ভারতে বেঙ্গালুরুর লোকেশনে শুটিং শুরু হয় ছবিটির। পরিচালনা করছেন বলিউডের পরিচালক ফয়সল সাইফ।
নিরবের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি একটি গানের দৃশ্যের শুটিংয়ে কর্ণাটকের ক্যান্ডিতে অবস্থান করছিলেন। সেখান থেকে ফেসবুক আলাপে তিনি বলেন,‘আশি ভাগেরও বেশি কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজ শেষ হতে হয়তো ৩-৪ দিন সময় লাগতে পারে।’
কেমন হচ্ছে কাজ? জানতে চাইলে নিরব বলেন, ‘এখানকার কাজের গতির সঙ্গে আমাদের কাজ মেলানো যাবে না। অসম্ভব ভালো কাজ হচ্ছে। এঁদের কাজের পেশাদারির জায়গাটা অনেক উঁচুতে।’
নিরব ও কবিতাশুটিংয়ের সময় হিন্দিতে সংলাপ দিতে সমস্যা হচ্ছে কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু তো সমস্যা হচ্ছেই। আমি তো হিন্দিতে অভ্যস্ত নই। মাস দুয়েক অনুশীলন করে যতটুকু শিখেছি।’
নিরব জানান, শুটিংয়ের ফাঁকে চার-পাঁচজন মিলে আড্ডা দেওয়ার সময় ভাষা বুঝতে সমস্যা হচ্ছে না। কিন্তু শুটিংয়ে সহশিল্পীর সঙ্গে সংলাপ দেওয়ার সময় কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান এই বাংলাদেশি নায়ক।’
কবে দেশে ফিরছেন, জানতে চাইলে নিরব বলেন, ‘ঠিকমতো কাজ শেষ হলে আগামী ১২ অক্টোবর দেশে ফিরব।’
ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন ভারতের মেয়ে কবিতা। আরও অভিনয় করছেন মিরা খান, আমিতা নানগিয়া, আসিফ বাসরা, তাসমিয়া প্রমুখ।

Comments (0)
Add Comment