ট্রাম্পকে বর্জনে রিপাবলিকানদের প্রতি আহ্বান ওবামার

মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন তুলে নিতে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতে আয়োজিত সমাবেশে ওবামা এ কথা বলেন।

রিপাবলিকান নেতাদের উদ্দেশে ওবামা বলেন, ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের কেবল নিন্দা জানানো কোনো মানে নেই, যেখানে এখনো হোয়াইট হাউসে ট্রাম্পকে বসাতে সমর্থন দেওয়া হচ্ছে।
ওবামার বক্তব্যের সময় হিলারিবিরোধী একজন বিক্ষোভকারীকে সরিয়ে নেওয়া হচ্ছে। নারীর প্রতি আপত্তিকর মন্তব্যের ভিডিও ফাঁস করার পর নিজ দলের শীর্ষস্থানীয় অনেক নেতাই এখন ট্রাম্পের সঙ্গে দূরত্ব রেখে চলছেন। প্রত্যাহার করে নিয়েছেন তাঁদের সমর্থন। যদিও ট্রাম্প ওই নেতাদের প্রতি অবিশ্বস্ততার অভিযোগ করেছেন। বিশেষ করে তিনি রিপাবলিকান পার্টি-নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ানকে ‘দুর্বল ও অকার্যকর’ নেতা বলে উপহাস করেছেন।
ওই নির্বাচনী প্রচারে ওবামা প্রশ্ন করেন, কীভাবে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতারা এখনো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেন?
রিপাবলিকান নেতাদের উদ্দেশে ওবামা বলেন, ‘জনগণ কী বলছে, তা তো আপনারা শুনছেনই। তারা বলছে যে ট্রাম্পকে তারা অনুমোদন করেনি। আপনাদের সঙ্গে এ ব্যাপারে তারা একমত নয়। এরপরও তাঁকে সমর্থন দেওয়া হচ্ছে। এর কোনো মানে হয় না।’

Comments (0)
Add Comment