আগে আরও দুইবার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছিল ছবিটির। মুক্তি মেলেনি। শেষমেশ আগামীকাল শুক্রবার দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবিটি প্রসঙ্গে ছবির নায়ক বাপ্পী বলেন, ‘ইফতেখার চৌধুরী ভালো পরিচালক। অনেক দিন পর তাঁর একটা ছবি মুক্তি পেতে যাচ্ছে। সব সময়ই তাঁর ছবিতে দর্শকের বাড়তি একটা আগ্রহ থাকে। তেমনি একটা ছবি এটি।’
ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি ড্যানি সিডাক, শিমুল খান, সীমান্ত, রেবেকা প্রমুখ।