দিল্লি থেকে প্রশান্ত মহাসাগর হয়ে সান ফ্রান্সিসকো পর্যন্ত দূরত্ব ১৫ হাজার ৩০০ কিলোমিটার। এ পথ পাড়ি দিতে সময় লাগে ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
ভারতের দিল্লি থেকে আটলান্টিক হয়ে ১৩ হাজার ৯০০ কিলোমিটার বিরতিহীন ফ্লাইট ছিল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইট রুট। দীর্ঘতম ফ্লাইট রুট ছিল এমিরেটসের দুবাই-অকল্যান্ড ফ্লাইট (১৪ হাজার ১২০ কিলোমিটার)।
এখন প্রশান্ত মহাসাগর হয়ে এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকোর নতুন ফ্লাইট রুট হল দীর্ঘতম ফ্লাইট রুট। দ্বিতীয় অবস্থানে চলে এলো দুবাই-অকল্যান্ড রুট।
এয়ার ইন্ডিয়ার চার পাইলট ক্যাপ্টেন রাজনিশ শর্মা, গৌতম ভার্মা, এমএ খান ও এসএম পালেকার বিরতিহীন দীর্ঘতম ফ্লাইটের নেতৃত্ব দেন। তাদের সঙ্গে ছিলেন ১০ জন কেবিন ক্রু।
দূরপাল্লার বোয়িং-৭৭৭ ২০০ বিমান দীর্ঘতম এ পথ পাড়ি দেয়। উড্ডয়নকালে ঘণ্টায় ৯ হাজার ৬০০ লিটার জ্বালানি লেগেছে। শিগগিরই এ পথে যাত্রী পরিবহন করবে এয়ার ইন্ডিয়া।