ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স

আজ (২৬ অক্টোবর, ২০১৬) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি ইনষ্টিটিউট-এর ৫৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের প্রশিক্ষণ সূচীর অংশ হিসেবে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশীদ, এনডিসি, পিএসসি- এর তত্তা¡বধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএটিসি ও বিএফসিসি পরিদর্শন করেন এবং বিমান প্রকৌশল হ্যাঙ্গারে ফ্লাইট সেফটি ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ দলের মধ্যে অর্ন্তভূক্ত ছিল – বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, রাজকীয় জর্ডানিয়ান বিমান বাহিনী ও শ্রীলংকান বিমান বাহিনী। চীফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী অংশগ্রহণকারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন সেফটি বিষয়ের উপর একটি প্রেজেন্টেশন দেন।

Comments (0)
Add Comment