ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স

bimanআজ (২৬ অক্টোবর, ২০১৬) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি ইনষ্টিটিউট-এর ৫৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের প্রশিক্ষণ সূচীর অংশ হিসেবে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশীদ, এনডিসি, পিএসসি- এর তত্তা¡বধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএটিসি ও বিএফসিসি পরিদর্শন করেন এবং বিমান প্রকৌশল হ্যাঙ্গারে ফ্লাইট সেফটি ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ দলের মধ্যে অর্ন্তভূক্ত ছিল – বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, রাজকীয় জর্ডানিয়ান বিমান বাহিনী ও শ্রীলংকান বিমান বাহিনী। চীফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী অংশগ্রহণকারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন সেফটি বিষয়ের উপর একটি প্রেজেন্টেশন দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.