‘ট্রিপল এক্স : দ্য জেন্ডার কেইজ’ তারকা ভিন ডিজেল তাঁর ভারতীয় সহশিল্পী দীপিকা সম্পর্কে বলেন, ‘আমি দীপিকাকে খুব পছন্দ করি। বাস্তবেও আমার সম্পর্কের রসায়নটা দারুণ। ওর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই খুব সুন্দর ছিল। সবাই বলেছে, জুটি হিসেবে নাকি আমাদের খুব ভালো মানিয়েছে।’
ভিন ডিজেল বলেন, ‘তাঁর প্রতি আমার মুগ্ধতার কথা আমি বলে বোঝাতে পারব না। সিনেমায় একসঙ্গে আমাদের যত দৃশ্য আছে, সবই অসাধারণ। আর দীপিকাকে পুরো বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেওয়ার একটি অংশ হতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি। কারণ, তিনিই হতে যাচ্ছেন ভবিষ্যতের আন্তর্জাতিক তারকা।
‘ট্রিপল এক্স : দ্য জেন্ডার কেইজ’ ছবিটি ২০১৭ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে।