জেমস কমি বলেছেন, তদন্তকারীরা হিলারির নতুন ই-মেইলের সন্ধান পেয়েছেন। এসব ই-মেইলের সঙ্গে অপ্রাসঙ্গিক একটি ঘটনার যোগাযোগ রয়েছে। ই-মেইলে কী ধরনের তথ্য রয়েছে তা তদন্ত কর্মকর্তারা খুঁজে বের করবেন।
এফবিআই ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির এ প্রার্থীর একটি ব্যক্তিগত সার্ভার থেকে বেশ কিছু সংবেদনশীল ই-মেইল পেয়েছে। তবে ফাঁস হওয়া নতুন ই-মেইল ব্যক্তিগত সার্ভার থেকে উদ্ধার করা হয়নি। এ ছাড়া হিলারিই এসব মেইল পাঠিয়েছিলেন কিনা সে বিষয়েও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।