নিলামের জন্য আগে যোগ্য ঘোষিত ৫ প্রতিষ্ঠানের কি হবে? এমন প্রশ্নে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ওই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে গোয়েন্দা সংস্থার নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর সেখানে কিছু সমস্যা পাওয়া গেছে। তবে গাইডলাইন পরিবর্তন করার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবে কমিশন।
‘গোয়েন্দা সংস্থার নিরাপত্তা ছাড়পত্র’ পাওয়ার পরই এমএনপি অপারেটর নিয়োগের নিলাম হবে বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। নিলামে অংশ নিতে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচিত করার পর গত ২০ সেপ্টম্বর নিলাম স্থগিতের ঘোষণা দেয় বিটিআরসি। ২৮ সেপ্টেম্বর এ নিলাম হওয়ার কথা ছিল।
নিলাম স্থগিত করার সময় বিটিআরসি বলেছিল, নিলামের সাথে দেশি-বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকায় কাজটি যথাযথ ও নির্ভুলভাবে করতে আরও প্রস্তুতির প্রয়োজন। নিলামের জন্য ৫ প্রতিষ্ঠান রিভ নম্বর লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান পোল্যান্ডের টিফোরবি এসপি জেডওও);গ্রিনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান লিথুয়ানিয়ার মিডিয়া ফোন); ইনফোজিলিয়ন বিডি টেলিটেক কনসোর্টিয়াম লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান স্লোভানিয়ার টেলিটেক ডিওও); ব্রাজিল বাংলাদেশ কনসোর্টিয়াম (সহযোগী প্রতিষ্ঠান ব্রাজিলের ক্লিয়ার টেক); রুটস ইনফোটেক লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান নরওয়ের সাইসটর গ্রুপ) নির্বাচিত হয়।
সেবায় সন্তুষ্ট না হলেও এখন অনেকে নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না বলে অপারেটর বদলান না। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন। বহু প্রতীক্ষিত এই সুযোগ তৈরির জন্য গত ২ ডিসেম্বর এমএনপি নীতিমালায় অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।
মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের কাজ কারা পাবে, সেই প্রক্রিয়া ‘স্বচ্ছ’ করতে কয়েকটি মূল্যায়ন মানদণ্ড যুক্ত করে গত জানুয়ারিতে এমএনপি নীতিমালার সংশোধিত খসড়া চূড়ান্ত করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর মে মাসে তা চূড়ান্ত অনুমোদন পায়। এরপর নিলামের উদ্েযাগ নেয়া হলেও চার মাসের মাথায় আটকে যায় সে প্রক্রিয়া।
মুজিব