ক্যারিয়ার তুঙ্গে আছে। মধু চান, মেয়ে প্রিয়াঙ্কা এবার বিয়ে করে থিতু হোক। কিন্তু হলিউডে ধীরে ধীরে ব্যস্ততা বাড়তে থাকা প্রিয়াঙ্কার যুক্তির কাছে হার মেনেছেন মা। মধু বলেছেন, ‘প্রিয়াঙ্কা আমাকে বোঝাতে সক্ষম হয়েছে যে, ও এখন বেশ সুখে-শান্তিতে আছে। আমি কি তা নষ্ট করতে চাই? আমি বলেছি, না, চাই না। ও তখন বলেছে, “বেশ, তাহলে আমাকে আমার মতো থাকতে দাও।” আমিও তাই এ নিয়ে আর বেশি মাথা ঘামাচ্ছি না।’
বিয়ে মানে কি তাহলে শান্তি নষ্ট? দিল্লির লাড্ডু না খেয়েই এর স্বাদ তো তাহলে বেশ টের পেয়ে গেছেন প্রিয়াঙ্কা! রেডিফ।