সম্প্রতি গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড আসরে সবার আগে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। দীপিকা আসবেন জানতে পেরেই নাকি অনুষ্ঠানে একটু দেরি করে আসেন ক্যাট।
কিছুদিন আগেও এই দুই অভিনেত্রী ভুলেও কেউ কারও মুখোমুখি হতে চাইতেন না। তবে পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক স্বাভাবিক। কিন্তু মুখ–দেখাদেখির বেলায় এখনো তাঁরা বেশ কৌশলী। তাই তো ক্যাটরিনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ামাত্রই দীপিকার মুখে নেমে আসে রাজ্যের অন্ধকার। আসন গ্রহণের সময়ও বাধে ঝামেলা। দীপিকা যে সারিতে বসেছিলেন, সেখানে বসতে অস্বীকৃতি জানান ক্যাট।
শোনা যায়, সাবেক প্রেমিকা দীপিকার সঙ্গে ‘অতি বন্ধুত্বই’ রণবীর-ক্যাটরিনার প্রেম ভাঙার অন্যতম কারণ। তাই প্রেম না থাকলেও, প্রেম ভাঙার কারণেই ক্যাট ও দীপিকা চালিয়ে যাচ্ছেন তাঁদের মধ্যকার নীরব যুদ্ধ। ইন্ডিয়া টুডে।