এই তিন জিডিজির আয়োজনে শনিবার অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলের অ্যাপ্যাক ইকোসিস্টেম ডেভেলপার রিলেশনসের প্রধান সুনসান কওন। তিনি এ সময় কথা বলেন মেশিন লার্নিং এবং টেনসোরফ্লো নিয়ে।
এরপর অনুষ্ঠানে ডেভেলপারদের উদ্ধুদ্ধ করতে ফায়ারবেজ এবং অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কীভাবে মডার্ন ওয়েব অ্যাপ বানানো যায় তা নিয়ে কথা বলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনায়েদ হোসাইন।
তিনটি প্যানেল আলোচনা ছিল এই অনুষ্ঠানে। `ডিজিটাল ট্রান্সফরমেশন` শীর্ষক একটি প্যানেলে উপস্থিত ছিলেন ডিনেটের প্রধান নির্বাহী অনন্য রায়হান, রবি আজিয়াটা লিমিটেড এর ডিজিটাল সার্ভিসেস এর প্রধান মঞ্জুর রহমান। সেশনটি সঞ্চালন করেন জিডিজি ঢাকার পরামর্শক আরিফ নিজামী।
জিডিজি বাংলার ম্যানজার জাবেদ সুলতান পিয়াসের সঞ্চালনায় ‘লোকাল নিড, গ্লোবাল অপরচুনিটি’ শীর্ষক আরেকটি প্যানেলে প্রাণবন্ত আলোচনায় উপিস্থত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটিআই প্রোগ্রামের পিউপল পার্সপেক্টিভ স্পেশালিস্ট নাইমুজ্জামান মুক্তা, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান ও জুমশেপারের সিইও কাউসার আহমেদ। জিডিজি ঢাকার ম্যানেজার রাখসান্দা রুখহাম উইমেন ইন টেক শীর্ষক আরেকটি প্যানেল সঞ্চালন করেন। এতে উপস্থিত ছিলেন গ্রামীনফোনের অ্যাপ ইকোসিস্টেমের প্রধান জাকিয়া, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্সের পরিচালক রিদমা ও ওয়ান ৯৭ কমিউনিকেশনের কান্ট্রি ম্যানেজার শাহানা শারমিন।
অনুষ্ঠানে ইনোভেশন ইন গুগল নিয়ে আলোচনা করেন গুগলের কান্ট্রি মার্কেটিং কনসাল্টেন্ট হাসমী রাফসানজানি। তিনি গুগল ডেভফেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ডেভফেস্ট সম্পর্কে আয়োজক কমিটির জাবেদ সুলতান পিয়াস জানান, দিনভর ডেভফেস্টে মূল আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয় বেশ কিছু টেকনিক্যাল সেশন। এর মধ্যে অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রাথমিক ধারণা, অ্যাপ ডিজাইন, অ্যাপ হোস্টিং ও প্রোমোশন ইত্যাদি। এছাড়া গুগল ম্যাপ ও গুগল ট্রান্সলেশনে নিয়েও আলোচনা হয়।