আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি, সিএনএন।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনের ওয়াটস হলের কাছে এ ঘটনা ঘটে।
এসময় বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ শিক্ষার্থীদের সতর্ক করে দেয়। তবে এর এক ঘণ্টা পর পুলিশ ওই ক্যাম্পাসকে নিরাপদ ঘোষণা করে। আগামীকাল পর্যন্ত ক্লাস স্থগিত করে দেয়া হয়।
ওহাইও স্টেট ইউনিভার্সিটির মুখপাত্র জানায়, আহতদের কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং একটি গাড়ি দিয়ে ধাক্কা দেয়া হয়েছে।