টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, প্রাইস স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওবামার স্বাস্থ্যনীতি বাতিল ও প্রতিস্থাপনে রিপাবলিকান পার্টির জোর প্রচেষ্টায় মূল ভূমিকা পালন করবেন।
আজ মঙ্গলবার প্রাইসকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিতে পারেন ট্রাম্প। ৬২ বছর বয়সী অর্থোপেডিক সার্জন টম প্রাইস ছয়বার কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। হাউসে তিনি গত দুই বছর বাজেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।