সালমান-আমির এবং সালমান-শাহরুখ এক পর্দায় কাজ করলেও কখনো একসঙ্গে দেখা যায়নি আমির ও শাহরুখকে। আমির-শাহরুখের ঝগড়ার কথাই বেশি জনসমক্ষে এসেছে। তাই হঠাৎ করে আমির-শাহরুখ বন্ধুত্বের খবরে বলিউডে চলছে আলোচনা। বলিপাড়ায় এখন জোড় গুঞ্জন, শাহরুখের জন্য নাকি সিনেমার বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও করেছেন আমির। এবং সেই স্ক্রিনিং-এ যে এসআরকে থাকছেনই সেটাও শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, কিং খান নাকি ‘দঙ্গল’ ছবির প্রচারে আমিরকে অনেক সাহায্য করছেন। এমনকি আমিরকে নাকি জনসমক্ষে বলতেও শোনা গিয়েছে, শাহরুখ তার বিশেষ বন্ধু। এরপর আমির খান নিজেও শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন।