স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নাইট ক্লাবের জন্য ব্যবহৃত ওই ভবনের মাত্র ২০ ভাগ এলাকায় তল্লাশি চালানো হয়েছে। ভবনের ভেতরে এখনো অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে ঠিক কি কারণে নাইট ক্লাবে আগুন ধরেছে তা এখনো জানা সম্ভব হয়নি।