ভার্জিন এয়ার ও ইজিজেটসহ বেশ কয়েকটি ইউরোপীয় এয়ারলাইনস ইতিমধ্যেই এই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। জার্মানউইংসের বিধ্বস্ত বিমানের ডাটা রেকর্ডার থেকে জানা যায়, বিমানটির কো-পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমানটি ধ্বংস করেছেন। এর পরই বিমানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার এ ঘোষণা এলো।
ফ্রান্সের এক তদন্ত কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট ককপিটের বাইরে গিয়েছিলেন। তখন কো-পাইলট ককপিটের দরজা বন্ধ করেন। পাইলট ফিরে এসে আর ককপিটে ঢুকতে পারেননি। পাইলটের ডাকে সাড়াও দেননি কো-পাইলট।
দেড় শ আরোহীকে সঙ্গে নিয়ে কো-পাইলট আন্দ্রিয়াস লুবিৎস কেন স্বেচ্ছায় আল্পসের দিকে বিমান উড়িয়ে নিয়ে বিধ্বস্ত করলেন তার জবাব খুঁজতে তাঁকে নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। সূত্র : বিবিসি