দেশটির আদালত অন্যান্য অঙ্গরাজ্যেও গ্রি পার্টির জিলি স্টেইনের ভোট পুনর্গণনার আবেদন বাতিল করে দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার উইসকনসিনে ভোট পুনর্গণনা চূড়ান্ত হয়। একই দিন কেন্দ্রীয় বিচারকরাও পেনসিলভানিয়া ও মিশিগানে গ্রিন পার্টি সমর্থিত পুনর্গণনার আবেদন নাকচ করে দেন।
প্রেসিডেন্ট নির্বাচনে জিল স্টেইন মাত্র এক শতাংশ ভোট পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন। তবে জনপ্রিয় ভোট বেশি পেয়েছেন হিলারি।
পেনসিলভানিয়ার বিচারক পল ডায়মন্ড বলেছেন, ছয়টি কারণে তিনি গ্রিন পার্টির ভোট পুনর্গণনার আবেদন নাকচ করেছেন। এই আবেদনে নেতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন ট্রাম্প, পেনসিলভানিয়ার রিপাবলিকান পার্টি ও পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল।