এদিকে, ‘প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ল্যাপটপ মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গনে প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
১৮তম ল্যাপটপ প্রদর্শনী এক্সপো মেকারের আয়োজনে তিনদিনের ল্যাপটপ মেলা গতকাল ( বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে।
স্টল ঘুরে দেখা গেছে, ওয়ালটনের কোর আই সেভেন ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়েছে। এছাড়া কোর আই ফাইভ ল্যাপটপে ৭ শতাংশ এবং কোর আই থ্রি ল্যাপটপে ৫ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫ শতাংশ মূল্য ছাড়। রয়েছে সাশ্রয়ী মূল্যে সহজ কিস্তিতে কেনার সুযোগ।
স্টলে দায়িত্বরতরা জানান, মেলায় ওয়ালটনের ২০টি মডেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ওয়্যাক্স জাম্বু, কেরোন্ডা, টেমারিন্ড ও প্যাশন-এই চার সিরিজের ল্যাপটপ রয়েছে। দাম ২৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৮৯ হাজার ৫৫০ টাকা পর্যন্ত।
এদিকে এবারে মেলায় ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন এবং বিক্রি করছে।
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসট, রাপ্পা, লিনাক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এ সুযোগ পাবে।
মেলায় বিভিন্ন ল্যাপটপ ব্র্যান্ড মূল্যছাড়, অফার, স্ক্র্যাচকার্ড ঘষে পুরস্কার পাওয়ার সুযোগ আর নিশ্চিত উপহারের ব্যবস্থাও রয়েছে।
প্রতিবারের মতো এবার মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজে অংশ নিয়ে ল্যাপটপ, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়া যাবে।