আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, দলের তহবিলদাতাদের উদ্দেশে হিলারি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাঁর প্রতি ব্যক্তিগত ক্ষোভ রয়েছে। পাঁচ বছর আগে সে দেশের পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার কারণেই পুতিন তাঁর (হিলারি) প্রতি ক্ষুব্ধ।
নির্বাচনের আগে আগে ই-মেইল কেলেঙ্কারি নিয়ে জেমস কোমি নতুন করে তদন্তের ঘোষণা দিয়েছিলেন। এ বিষয়ও উল্লেখ করেন হিলারি। ক্ষোভ ঝেড়ে বলেন, ওই চিঠির কারণে অনেক রাজ্যে তিনি ভোট হারান।
ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাকিংয়ে ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে রাশিয়া এ অভিযোগ নাকচ করেছে। পুতিনের মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ‘অশোভন’ বলেছেন।