নোটবুকটির ডিসপ্লের ব্যাজেল কম হওয়ায় এতে রয়েছে ৮২ শতাংশ স্ক্রিন বডি অনুপাত। মাত্র ৭ দশমিক ৫ মিলিমিটার ব্যাজেলে মোড়ানো ১২ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেটিতে প্রোটেকশানের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৪। মাত্র ৯১০ গ্রাম ওজনের ১১ দশমিক ৯ মিলিমিটার পাতলা হাল্কা এই আল্ট্রাবুকটি বহনেও বেশ আরামদায়ক।
আল্ট্রাবুক আসুস ‘জেনবুক ৩’ এ রয়েছে ৫১২ গিগাবাইটের তৃতীয় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি, যা প্রচলিত সাটা-৩ এসএসডি থেকেও ৩ গুণ দ্রুত ডেটা ট্রান্সফারে সক্ষম। রয়েছে ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম। বিশ্বখ্যাত অডিও টেকনোলজি নির্মাতা হারমান/কারডন আর আসুস এর নিজস্ব সনিকমাস্টার টেকনোলজির পার্টনারশিপে তৈরি হয়েছে এর বিল্টিন ৪টি স্পিকার।
আসুস জেনবুক ৩ এর ৪০ ওয়াটের লি পলিমার ব্যাটারি ৯ ঘণ্টা পর্যন্ত সচল রাখতে সক্ষম। ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ চার্জ নিয়ে নিতে পারে এই আল্ট্রাবুকটি। বাংলাদেশের বাজারে নোটবুকটি পাওয়া যাবে রয়াল ব্লু রঙে। অত্যাধুনিক এ আল্ট্রাবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার টাকা।