শীর্ষ প্রায় সব তারকারাই জানিয়েছেন, নারীদের নিয়ে চূড়ান্ত অবমাননাকারী ও যৌন নিগ্রহের অভিযোগ আছে, এমন কারো জন্য তারা পারফর্ম করতে পারবেন না।
এ অনুষ্ঠানে নৃত্য প্রদর্শনের জন্য ‘রেডিও সিটি রকেটস’ নামে একটি বিখ্যাত ডান্স কোম্পানির নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু নাম ঘোষণার পরপরই কোম্পানিটির বেশ কয়েকজন বিখ্যাত নৃত্যশিল্পী অনুষ্ঠানে নাচতে তাদের অপারগতার কথা জানান। এরপর রকেটসদের ইউনিয়ন ‘আমেরিকান গিল্ড অব ভ্যারাইটি আর্টিস্টস’র পক্ষ থেকে সবার কাছে এক ইমেইল বার্তায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে জোরাজুরি করা হয়।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে নাচতে শিল্পীদের জোর করা হয়েছে এমন কিছু খবরও এরইমধ্যে প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে ভাচুয়াল মিডিয়ায় তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রযোজক প্রতিষ্ঠান ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন কোম্পানি (এমএসজি)’ এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য কাউকে জোর করা হবে না। এক্ষেত্রে শিল্পীদের ব্যক্তিগত ইচ্ছাকেই প্রধান্য দেওয়া হবে।
এমএসজির একজন কর্মকর্তা ম্যাশেবলকে বলেন, ‘যারা পারফর্ম করতে চাইছে না, তাদের আমরা জোর করছি না। আমাদের কাছে পারফর্ম করার জন্য অারো অনেক নৃত্যশিল্পী আছে।’
এদিকে, ইন্ডিপেন্টের এক খবরে বলা হয়েছে, এ অনুষ্ঠানে পারফর্ম করেবন না, এমন শীর্ষ শিল্পীদের তালিকাটা বেশ বড়। এল্টন জন, সেলিন ডিওন, জন লিজেন্ড, অ্যাডাম ল্যাম্বার্টের মতো তারকাও রাজি নন ট্রাম্পের জন্য পারফর্ম করতে।