এবার আরও এক ধাপ এগিয়ে পুরো বিশ্বকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নামার আহ্বান জানালেন মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ট্রাম্প।
পরমাণু অস্ত্র প্রসঙ্গে তার করা একটি টুইট ঘিরে ব্যাপক সমালোচনা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রকে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরো শক্তিশালী করতে হবে। যতক্ষণ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নিয়ে সচেতনতা না ফেরে, ততক্ষণ পর্যন্ত তার বিস্তারও বাড়িয়ে যেতে হবে।
ট্রাম্প লিখেছেন, বিশ্বে একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা হওয়া উচিত। এটি হলেই বিষয়টা পরিষ্কার হবে।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু শক্তি বাড়ানো উচিত বলে মন্তব্য করেছিলেন। পুতিন বলেছিলেন, রাশিয়ার সামরিক বাহিনী যে কোনো শত্রুকে পরাস্ত করতে পারে। তবুও পারমাণবিক ক্ষমতা আরো বাড়ানো উচিত রাশিয়ার।