আর এই সিনেমা মুক্তির আগেই তার আয় ১০০ কোটি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।
তেলুগু এই সিনেমাটি তামিল ব্লকবাস্টার ‘কাঠথি’র রিমেক ভার্সন। সিনেমাটির স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন রাইট বিক্রি করেই এই অংকের টাকা নিজেদের ঘরে তুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে সিনেমাটির টিজার বা ট্রেলার এখনও মুক্তি দেয়া হয়নি।
চিরঞ্জিবী ছাড়াও এতে অভিনয় করেছেন কাজল আগারওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ।
ভি ভি বিনায়ক পরিচালিত সিনেমাটি ২০১৭ সালে ১৩ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।